Current date Oct 29, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে প্রাইভেটকারসহ চার ছিনতাইকারী আটক

URL copied
Share URL copied

সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর সেলসম্যান ইমদাদুল হক (২২) কে ৪ লাখ টাকাসহ ছিনতাই করে পালানোর সময় প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-খ ১২-০০৪৯) চার ছিনতাইকারীকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার কাশালিয়া ইউনিয়নের চকসিং নয়াকান্দি থেকে তাদের আটক করা হয়। মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপেজলার রাহুথড় থেকে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর সেলসম্যান ইমদাদুল হককে ছিনতাইকারীরা ধরে প্রাইভেটকারে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে তারা দ্রুত প্রাইভেটকার নিয়ে স্থান ত্যাগ করার সময় উপজেলার চকসিং নয়াকান্দি নামক স্থানে থেকে জনসাধারণ তাদের আটক করে।

পরে থানায় সংবাদ দিলে মুকসুদপুর থানার এস আই মো: মোসলেমউদ্দীন ও এস আই শাহারিয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। আটককৃত ছিনাতাই কারীরা হলো মুকসুদপুর উপজেলার পশারগাতী গ্রামের দেলোয়ার শেখের ছেলে নিজাম শেখ (২৫), তার ভাই মেহেদী শেখ (২২), মাদারীপুর সদরের ফেরদৌস (৩৫) এবং গাজীপুরের টুঙ্গীর জাহাঙ্গীর (৩২) । মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর মুকসুদপুর ব্রাঞ্চ ম্যানেজার মারুফ শেখ জানান, কোম্পানীর সেলসম্যান ইমদাদুল হককে চার লাখ টাকাসহ ছিনতাইকারীরা তুলে নিয়ে যায়।

পরে থানা পুলিশ স্থানীয়দের সহয়াতায় তাদের আটক করেছে। মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, নগদ এর সেলসম্যান কাশীয়ানী ও মুকসুদপুর এলাকার বিভিন্ন বাজারের এজেন্টদের নিকট টাকা বিলু করে ফেরার পথে ছিনতাইকারীরা তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় চার ছিনতাইকারীকে আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...