Current date Sep 7, 2026
অর্থনীতি

জাতির পিতার সমাধিতে জনতা ব্যাংকের বিদায়ী এমডি আব্দুছ ছালাম আজাদের শ্রদ্ধা জ্ঞাপন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের বিদায়ী এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ শুক্রবার (২৮ এপ্রিল) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান। তিনি জাতির পিতাসহ ১৫ আগষ্টে নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের পরিচালক মো. আব্দুল মজিদ, ডিএমডি ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. রমজান বাহার, জিএম এমইউএইচএম জাহাঙ্গীর, এ কে এম মুনিরুল ইসলাম ও আলী আহমেদ খান, সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেনসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ জনতা ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ব্রান্ডিং ও মুজিব কর্নারের সফট উদ্বোধন করেন। ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...