Current date Oct 27, 2026
অর্থনীতি

ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ১০৪ দশমিক ৫ টাকায় বিক্রি করছে।

এর আগে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১০৩ টাকায় ডলার বিক্রি করেছে বংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, বাজারের চাহিদা ও সরবরাহের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রমান্বয়ে বিনিময় হার নির্ধারণের লক্ষ্যে টাকার মান কমানো হয়েছে। আমরা ধীরে ধীরে ডলারের সঙ্গে টাকার বিনিময় হার সমন্বয় করছি।

ব্যাংকিং চ্যানেলে ডলারের প্রবাহ বাড়াতে সর্বশেষ ৩০ এপ্রিল প্রবাসী আয়ে ডলারের দাম বাড়িয়ে ১০৭ টাকা থেকে বাড়িয়ে ১০৮ টাকা পুনর্নির্ধারণ করে। রপ্তানি আয়ে ডলারের এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

চলমান বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যেও আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে বেশি করে ডলার বিক্রি করছে। গত প্রায় এক বছর ধরে দেশে ডলার সংকট চলছে।

দেশের সামগ্রিক আমদানি ব্যয়ের চেয়ে রপ্তানি আয় ও রেমিট্যান্স কম হওয়ার কারণে গত এক বছরে ডলারের বিপরীতে টাকা চাপে আছে। এর ফলে একদিকে টাকার মান কমছে। সেই সঙ্গে কমছে রিজার্ভ।

নতুন হারে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৫৬ মিলিয়ন ডলার বিক্রি করেছে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন (রিজার্ভ) দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। চলতি বছরের শেষে প্রায় ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করতে হবে। এরপর রিজার্ভের পরিমাণ নামবে ২৯ বিলিয়ন ডলারে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...