Current date Sep 7, 2026
অর্থনীতি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে জনতা ব্যাংকের চেয়ারম্যান ও এমডি শ্রদ্ধা জ্ঞাপন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান এবং নবনিযুক্ত এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার  শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান। তাঁরা জাতির পিতাসহ ১৫ আগষ্টে নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা, ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও  মো. রমজান বাহার ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), জিএমবৃন্দসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকেলে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে আলোচনা সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান অতিথি এবং এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের জিএম
আলী আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...