Current date Oct 29, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে একযোগে ১৯ টি বিটে পুলিশিং সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে একযোগে ১৯ টি বিট পুলিশিং কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) বিকাল থেকে রাত পর্যন্ত মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নের ১৯ টি বিট পুলিশিং কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া, ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, সেকেন্ড অফিসার এস আই এসকে আজিজসহ সকল বিট পুলিশ অফিসারদের নের্তৃত্বে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, বাল্য বিবাহ, যৌতুক, মাদক, ইভটিজিং এবং ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি বিষয়ে জনগনকে সচেতন করা হয়েছে এবং জনগনের সহায়তা কামনা করা হয়েছে। জনগনের সহায়তা নিয়ে আইনশৃংখলার উন্নতি ঘটানোর জন্য সকলের সহায়তা কামনা করা হয়।

এছাড়াও এ বিষয়ে কোন তথ্য থাকলে গোপনে বিট অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়। বিট পুলিশিং কার্যালয় গড়ে তোলা হয়েছে জনগন যাতে সহজে আইনি সেবা পায়। সে লক্ষ্যেই বিট অফিসারগণ কাজ করে যাচ্ছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...