Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’-এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেন তিনি।

সোমবার (২২ মে) বিকেল সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এসময় মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল ফোরামে অংশ নেবে।

ব্লুমবার্গের সহায়তায় আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ : ‘এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফর শেষে ২৪ মে (বুধবার) রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে (বৃহস্পতিবার) ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইকোনমিক ফোরামটির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া সমাধানের পথ খুঁজে বের করার কাজ চলছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...