Current date Sep 10, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহে শ্রেষ্ঠ করদাতাদের সন্মাননা প্রদান

URL copied
Share URL copied

মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহে শ্রেষ্ঠ করদাতা, প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রোববার (২৮ মে ) সকালে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি’র কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে এই সন্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা।

শ্রেষ্ঠ করদাতার সন্মাননা স্মারক প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলা পরিষদ, মুকসুদপুর পৌরসভা, কাশালিয়া ইউনিয়ন পরিষদ, রাঘদী ইউনিয়ন পরিষদ মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, কাওয়ালদিয়া গ্রামের শফিকুল ইসলাম, কেন্দুয়া গ্রামের হাসমত আলী মল্লিক, ঘেচুয়াগোল্লা গ্রামের মোবারেক মুন্সী, মধ্যবনগ্রামের মিনি বেগম, বাটিকামারীর অধীর কুমার দত্ত, চাওচা গ্রামের হাফিজুর রহমান, দাশেরকান্দি গ্রামের সাহিদুর রহমান টুটুল, মোচনার শাহ আলম মিয়া এবং কলিগ্রামের গ্লোরিয়া পাপড়ী বৈদ্য প্রমুখ। শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হয়েছেন পৌর সহকারি কর্মকর্তা মোশারফ হোসেন, বাটিকামারী ইউনিয়ন সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং গোহালা ইউনিয়ন সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...