Current date Sep 10, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

URL copied
Exif_JPEG_420
Share URL copied

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি: ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়েছে।

বুধবার (৭ জুন ) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এই পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ১৩ জুলাই এই পুষ্টি সপ্তাহ শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

Exif_JPEG_420

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএচএফপিও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুল ইসলাম সাগর, সাপ্তাহিক বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা। অনুষ্ঠানে বক্তারা পুষ্টিগুন, অপুষ্টিতে বিভিন্ন রোগের আশঙ্কাসহ পুষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...