Current date Sep 10, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

URL copied
Exif_JPEG_420
Share URL copied
Exif_JPEG_420

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ১’শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৭ জুন ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশার, এস আই সুজন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে।

এসময় ১’শ পিচ ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোপ্তরগাতী গ্রামের হাসেম শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী ওয়াসিম শিকদার এবং বরিশাল জেলার কাজীরহাট থানার হেসাম উদ্দিন গ্রামের জালাল মোল্যার ছেলে খোকন মোল্যা।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, উপজেলার খান্দারাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১’শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...