Current date Sep 7, 2026
অর্থনীতি

প্রিমিয়ার ডিভিশনে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগ ২০২২-২৩ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল। ১৩ জুন (মঙ্গলবার) সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানকে ৫৩ রানে হারিয়ে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল জয় লাভ করে।

টসে জিতে মোহামেডান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রূপালী ব্যাংক প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে মোহামেডান নারী ক্রিকেট দল ৪৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। এ জয়ের ফলে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল ১৪ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টে মোহামেডান, বেকেএসপি ও আবাহনীসহ ৯টি দল ক্রিকেট লীগে অংশগ্রহন করে। প্রতিযোগিতায় নিজেদের সবগুলো ম্যাচে জয়ী হয়ে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...