Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্টের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানী জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত। (১৩ জুন) মঙ্গলবার জেসিআইএলের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান উক্ত সভায় সভাপতিত্ব করেন।

জেসিআইএলের চীফ এক্সিকিউটিভ শহীদুল হক এফসিএমএ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও কোম্পানির সাফল্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। তিনি জানান, জেসিআইএল ২০২২ সালে পরিচালন মুনাফা করেছে ৫৫ কোটি ৬৯ লক্ষ কোটি টাকা।

জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থ বছরের মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে পরপর দুই বছর প্রথম স্থান অর্জন করায় শেয়ারহোল্ডারা সকল নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীদের অভিনন্দন জানান।

উক্ত বার্ষিক সাধারণ সভায় হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংক লিমিটেড এর এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ার হোল্ডার মোঃ জিয়াউল হক খোন্দকার, অন্যান্য প্রতিনিধিসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...