Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

চ্যাম্পিয়ন নারী ক্রিকেট দলকে রূপালী ব্যাংকের সংবর্ধনা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগ ২০২২-২৩ এ অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। বুধবার (১৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের সবিচালয়ে রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এবং রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর বিজয়ী দলকে ফুল দিয়ে বরন করে নেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, নারী ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে রূপালী ব্যাংক। তিনি আরও বলেন, ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের নারী ক্রিকেটারদের পাশে থাকা যাতে করে তারা বাংলাদেশ নারী ক্রিকেটকে বিশ^ চ্যাম্পিয়ন বানাতে পারে। এ সময় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক ও রূপালী ব্যাংক নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চ্যাম্পিয়ন ট্রফিটি ব্যবস্থাপনা পরিচালকের হাতে তুলে দেন। নিগার সুলতানা ক্রিকেটারদের পাশে থাকার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সংবর্ধনাকালে ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, ডিএমডি ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি হাসান তানভীর, সাধারণ সম্পাদক ও ডিজিএম মো. সাখাওয়াত হোসেন এবং ব্যাংকের জিএমসহ ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৩ জুন (মঙ্গলবার) সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হয় নারী ক্রিকেট লীগের গুরুত্বপূর্ণ ম্যাচটি। এই ম্যাচে অপরাজিত দল হিসেবে ফেভারিট ছিল রূপালী ব্যাংক। খেলার শুরু থেকেই মোহামেডানকে চাপে রেখে শেষ পর্যন্ত ৫৩ রানের বিশাল জয় তুলে নেয়। এ জয়ের ফলে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল ১৪ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

মোহামেডান, বেকেএসপি ও আবাহনীসহ ৯টি দল ক্রিকেট লীগে অংশগ্রহণ করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...