Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

আইআরএফ’র সভাপতি গাযী আনোয়ার সহসভাপতি মাসুদ মিয়া ও সম্পাদক সুমন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য (২০২৩-২৫) কাজ করবে এ কমিটি। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাইম নিউজ এর গাযী আনোয়ার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের সাখাওয়াত হোসেন সুমন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন এস এম এ কালাম ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন আলী ইব্রাহীম।

শুক্রবার (১৬ জুন) গাজীপুরের ছুটি রিসোর্টে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সদস্যদের ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাসুদ মিয়া (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান (ইন্স্যুরেন্স নিউজ বিডি), অর্থ সম্পাদক জাকির হুসাইন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান (দৈনিক সংগ্রাম), দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক (আরটিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), জাফর আহমদ (বাংলা নিউজ ২৪.কম), রেজাউল করিম (একুশে টিভি) সভাপতির অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আলী রিয়াজ। অনুষ্ঠান পরিচালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সুমন।

সভায় প্রধান নির্বাচন কমিশন হিসেবে ছিলেম অর্থসূচক এর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস্ ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ডিজেএফবি এর সভাপতি হামিদুজ্জামান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...