Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

আইআরএফ’র মিলনমেলায় অংশ নেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কাজীম উদ্দীন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: বীমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) শুক্রবার (১৬ জুন) গাজীপুরের ছুটি রিসোর্টে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আইআরএফ পারিবারিক মিলনমেলায় অংশ নেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও এমডি কাজীম উদ্দীন।

বিআইএফ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ইন্স্যুরেন্স নিউজ বিডি’র সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান টুংকু। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আলী রিয়াজ সাধারণ সভায় সভাপতিত্ব করেন। অতিথি এবং সংগঠনের সাবেক ও বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

আগামী দুই বছরের (২০২৩-২৫) জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাইম নিউজের গাযী আনোয়ার সহ- সভাপতি মাসুদ মিয়া আমাদের অর্থনীতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের সাখাওয়াত হোসেন সুমন। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান আবির (ইন্স্যুরেন্স নিউজ বিডি), অর্থ সম্পাদক জাকির হুসাইন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান (দৈনিক সংগ্রাম), দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক (আরটিভি)। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন- আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), জাফর আহমদ (বাংলা নিউজ ২৪.কম) ও রেজাউল করিম (একুশে টিভি)।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিজনেস পোর্টাল অর্থসূচক সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ডিজেএফবি সভাপতি হামিদুজ্জামান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...