Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদ ব্যাংকার্স সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব পতিবেদক:

রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদ ব্যাংকার্স সমন্বয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ২০ জুন মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয়ের ৪র্থ তলার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রূপালী ব্যাংকের চেয়াম্যান মো. কাজী ছানাউল হক, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, সাংগঠনিক সম্পাদক কাজী রেহান সোবহান, মো. আব্দুস সালাম, এস এম লুৎফর রহমান ও খন্দকার নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বক্তারা বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ, বাঙালি জাতির মুক্তির ইতিহাস, বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর পরিকল্পনা, নেতৃত্ব নিয়ে আলোচনা ও একই সাথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া। এতে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল রানাসহ বিভিন্ন ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীগণ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...