Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন মইনুদ্দিন মাসুদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংক নারায়নগঞ্জ অঞ্চলে কর্মরত ছিলেন।

১৯৯৮ সালে তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সাথে রমনা কর্পোরেট শাখাসহ বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে প্রায় ১১ বছর অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ম্যানেজিং ডিরেক্টরের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

মো. মইনুদ্দিন মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রী অর্জন করেন। পেশাগত প্রয়োজনে তিনি দেশে বিদেশে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নারায়নগঞ্জ সদর উপজেলায়। ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...