Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন তাজ উদ্দীন আহম্মদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ। পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংক লিমিটেড খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংক খুলনা অঞ্চলে কর্মরত ছিলেন।

তাজ উদ্দীন আহম্মদ ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সাথে বঙ্গবন্ধু এভিনিউ, মতিঝিল কর্পোরেট এবং গুলশান কর্পোরেট শাখাসহ বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। তিনি প্রধান কার্যালয়ের ট্রেজারী ও আন্তর্জাতিক বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। একটানা প্রায় ৮ বছর চীফ ডিলার হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর হাত ধরেই নতুন আঙ্গিকে ব্যাংকের ট্রেজারী বিভাগের (ডিলিং রুমের) কার্যক্রম আধুনিকায়ন হয়। এছাড়াও বিশেষ সফলতার সাথে তিনি ঢাকা সেন্ট্রাল জোনের জোনাল ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

তাজ উদ্দীন আহম্মদ যশোর বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উর্ত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং এ স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় হতে ২০০৮ সালে ব্যাংকিং-এ এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি পেশাগত ডিগ্রী ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উভয় পর্বে উত্তীর্ণ। পেশাগত প্রয়োজনে দেশে বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তিনি কারেন্সী ডিলিং এ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্রান্সের খ্যাতনামা প্রতিষ্ঠান হতে এসিআই ডিলিং(আন্তর্জাতিক) সার্টিফিকেট অর্জন করেন। তিনি জার্মানীর মিউনিখে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ্স বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি সিঙ্গাপুর ও ভারত থেকেও ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষন গ্রহন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...