Current date Sep 7, 2026
অর্থনীতি

মুকসুদপুর থানায় ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময় সভা

URL copied
Exif_JPEG_420
Share URL copied
Exif_JPEG_420

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৪ জুন) বিকালে থানার আয়োজনে থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, মুকসুদপুর সার্কেল এসপি কামরুজ্জামান প্রমুখ।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিন্দয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শওকত হোসেন, মুকসুদপুর থানার এস আই রাকিবুল ইসলাম উজ্জল, এস আই মনির, এএস আই শফিকুল ইসলাম, এএস আই মৌশুমী রানী দে প্রমুখ। মতবিনিময় সভা শেষে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম কে বদলিজনিত কারনে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়৷

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...