Current date Sep 10, 2026
বিশ্ব

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার ফিলাডেলফিয়া শহরে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। পরে অভিযান চালিয়ে সন্দেভাজন হামলাকারীকে আটক করে পুলিশ।

তবে সন্দেভাজন হামলাকারীকে আটক করা হলেও, তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানায়নি পুলিশ।

ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের এক মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ইমেইলে বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দুক হামলায় একাধিক মানুষ হতাহত হয়েছেন। এছাড়া আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া এখন সম্ভব নয়। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সূত্র: রয়টার্স

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...