Current date Sep 7, 2026
অর্থনীতি

ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির অভিষেক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক: বীমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)’র নতুন কমিটি (২০২৩-২৫)’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর পল্টনে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের বিদায়ী কমিটি (২০২১-২০২২)’র সভাপতি গোলাম মওলা আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সভাপতি গাযী আনোয়ারের নিকট সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সংগঠনে সহ-সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান আবির, অর্থ সম্পাদক জাকির হুসাইন, দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য আলী রিয়াজ, আমিনুল ইসলাম ও জাফর আহমদ উপস্থিত ছিলেন।

এর আগে ১৬ জুন (শুক্রবার) গাজীপুরের ছুটি রিসোর্টে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। আগামী দুই বছরের (২০২৩- ২৪- ও ২০২৪-২৫ জন্য পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন গাযী আনোয়ার (টাইম নিউজ), সহ-সভাপতি মাসুদ মিয়া (দৈনিক আমাদের অর্থনীতি) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিজনেস পোস্ট), ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান আবির (ইন্স্যুরেন্স নিউজ বিডি) । অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন জাকির হুসাইন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান (দৈনিক সংগ্রাম) এবং দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক (আরটিভি) । এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন- আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), জাফর আহমদ (বাংলা নিউজ ২৪.কম) এবং রেজাউল করিম (একুশে টিভি) ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...