Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন মোহাম্মদ আমীর হোসেন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক পদে একই ব্যাংকের ভোলা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৮ সালে মোহাম্মদ আমীর হোসেন ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সাথে বিভিন্ন শাখাসহ টাঙ্গাইল অঞ্চলের জোনাল ম্যানেজার, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের এমআইএস ও আইসিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকার ধানমন্ডি হাই স্কুল থেকে এসএসসি ও ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর কৃতিত্বের সাথে ঢাকা সিটি কলেজ থেকে স্নাতকোত্তর (ব্যবস্থাপনা) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ব্যাংকিং) ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি পেশাগত ডিগ্রী ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার উভয় পর্বে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।

মোহাম্মদ আমীর হোসেন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোহাম্মদ আলী হোসেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা শরীফা খাতুন একজন গৃহিণী। আট ভাই বোনের মধ্যে তৃতীয় মোহাম্মদ আমীর হোসেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তাঁর সহধর্মিনী তানজিলা রহমান একজন গৃহিণী ও একমাত্র সন্তান মোহাম্মদ তাজনীম হোসেন একজন শিক্ষার্থী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...