Current date Sep 10, 2026
বিশ্ব

ভারতের উত্তর প্রদেশে স্কুল বাস-গাড়ির সংঘর্ষে নিহত ৬

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি স্কুল বাস ও এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেইকল) গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে দুজনই শিশু। ওই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ওই স্কুল বাসটি উল্টো দিক থেকে আসছিল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে (১১ জুলাই) দিল্লি-মেরুত এক্সপ্রেসওয়েতে উল্টো দিক থেকে আসা বাসটির সঙ্গে একটি এসইউভি গাড়ির সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে সবাই এসইউভি গাড়িটির যাত্রী। ওই গাড়িটি গুরগাওয়ের দিকে যাচ্ছিল।

এই ঘটনায় ওই স্কুল বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্কুল বাসের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ওই এসইউভি গাড়িটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, এর দরজা কেটে মরদেহগুলো বের করে আনা হয়। আহতদের সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...