Current date Oct 28, 2026
অর্থনীতি

জাপানে এমারেল্ড অয়েলের তেল রপ্তানিতে চুক্তি স্বাক্ষর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে জাপানিজ প্রতিষ্ঠান বে-বর্ন কোম্পানির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, এমারেল্ড অয়েল বছরে তিন হাজার টন অপরিশোধিত তেল রপ্তানি করবে।

বৃহস্পতিবার ২০ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হয়। এমরাল্ডের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম। বে-বর্নের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিংগো মিয়াওচি।

এ সময় উপস্থিত ছিলেন, এমরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশী ও বিদেশি অতিথিবৃন্দ।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...