Current date Sep 10, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে থানা পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে মুকসুদপুর থানার অফিসার ইনচার্য মো: আবু বকর মিয়া উদ্ধার করা ৪টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন। এসময় মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল আজিজ শেখসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিক মুক্তা বেগম, সৌরভ সাহা, বশির শেখ, জবেদা বেগম উপস্থিত ছিলেন। মুকসুদপুর থানার এ এস আই শফিকুল ইসলাম সাধারণ ডায়েরির প্রেক্ষিতে এসব মোবাইল উদ্ধার করেছেন।

এ এস আই শফিকুল ইসলাম জানান, মুকসুদপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে- এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একইদিনে ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। মুকসুদপুর থানার অফিসার ইনচার্য মো: আবু বকর মিয়া জানায়, সম্প্রতি মুকসুদপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত কয়েকমাসে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ফোনগুলো চুরির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...