Current date Oct 27, 2026
Lead Newsঅর্থনীতি

বসুন্ধরা গ্রুপ আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জনতা ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত বসুন্ধরা গ্রুপ আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় টানা ২য় বার চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে জনতা ব্যাংক লিমিটেড।

সম্প্রতি বাংলাদেশ দাবা ফেডারেশন হতে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহনের পর দলটি ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বারের সাথে সাক্ষাত করে। এ সময় ব্যাংকের ডিএমডি মো. কামরুল আহছান ও জিএম প্রতিভা রানী সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। জনতা ব্যাংকের টান্সপোর্ট ডিপার্টমেন্টে কর্মরত ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের নেতৃত্বে ফরেন এক্সচেঞ্জ কর্পোঃ শাখার মিহির লাল দাস, ব্রাহ্মণবাড়িয়ার কুটি শাখার মো. গাজী সালাহ উদ্দিন ও ঝিনাইদহ এরিয়ার মো. আনিসুর রহমান প্রতিযোগিতায় অংশ নেন।

দলটির সার্বিক তত্ত্বাবধান করেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও ঢাবি সিনেট সদস্য মীর্জা মোঃ আব্দুল বাছেত এবং সমন্বয়ক ছিলেন বিডিএমডির উপমহাব্যবস্থাপক মো. আবদুস সোবহান মিয়া।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...