Current Date:Jun 25, 2026

জনতা ব্যাংকে জাতীয় শোক দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পরিপালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জনতা ব্যাংক লিমিটেড।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমডি মো. কামরুল আহছান, মো. গোলাম মরতুজা ও মো. রমজান বাহার, জিএম ও ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যথাযথ ভাবগাম্ভীর্যতার সাথে জনতা ব্যাংক মাসব্যাপী প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিস এবং শাখা পর্যায়ে একযোগে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

Share