Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ৩৭তম এজিএম অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের ৮ম বিশেষ সাধারণ সভা ও ৩৭তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মাকছুমা আকতার বানু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, রুখসানা হাসিন, এনডিসি, মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, সোয়ায়েব আহমেদ, ড. মো. ফেরদৌস আলম, স্বতন্ত্র পরিচালক মো. আলী আক্কাস ও মো. রফিকুল আলম।

এছাড়াও ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের জিএম ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় ভার্চ্যুয়াল সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...