Current date Sep 10, 2026
বাংলাদেশ

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মুকসুদপুরে আ. লীগের বিক্ষোভ সমাবেশ

URL copied
Share URL copied

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ৩০ জুলাই রবিবার সকাল (সাড়ে ১০ টায়) মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয়ে উপজেলা শহর এবং সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকসুদপুর আওয়ামী লীগ অফিস চত্বরে পথসভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন সিনিয়র আওয়ামী লীগ নেতা আশরাফ আলী আশু, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রিয়াজ মিনা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি নাইমুল হাকিম জুম্মান, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তানভীর আহম্মেদ, গোহালা আওয়ামী লীগ সম্পাদক শেখ ইকবাল, গোবিন্দপুর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের শীর্ষনেতাদের মধ্যে হুজ্জাত হোসেন লিটু, সন্তোষ সাহা, উপদেষ্টা সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...