Current date Oct 29, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

URL copied
Share URL copied

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা:

গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু’র বড় ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। কর্মসুচীর মধ্যছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শনিবার (৫ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পুস্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুকসুদপুর আওয়ামী লীগ, পৌরসভাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।

পরে বঙ্গবন্ধু’র বড় ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ কামালসহ তার পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...