Current date Sep 10, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, : গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকালে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারি এসজে উচ্চ বিদ্যালয় হুলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এই বিষয়ের উপরে বিতর্ক প্রতিযোগিতার পক্ষে সরকারি এসজে উচ্চ বিদল্যায় এবং বিপেক্ষ পাইলট বালক উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সরকারি এসজে উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে সরকারি এসজে উচ্চ বিদ্যালয়ের প্রাচুর্যা দাস। বির্তক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন এসএম জাহিদ রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ড. কবির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান ফারুক।

সময় নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক সোহরাব হোসেন সোহেল, সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস কে আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...