Current date Sep 7, 2026
অর্থনীতি

কাজী আব্দুর রহমানের রূপালী ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাজী আব্দুর রহমান উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি)-এর মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান এবং মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে সততা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

কাজী আব্দুর রহমান বিআইবিএম, বাংলাদেশ ব্যাংকসহ দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন সৈয়দমহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...