Current date Sep 7, 2026
অর্থনীতি

শোক ও শ্রদ্ধায় জাতির পিতাকে ম্মরণের মধ্য দিয়ে সোনালী ব্যাংকের জাতীয় শোক দিবস পালন

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি। ১৫ আগস্ট, মঙ্গলবার ভোরে প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের সূচনা করা হয়। এরপর সকালে ব্যাংক ভবন ও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম।

এসময় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এ. বি. এম. রুহুল আজাদ, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, বৃক্ষ রোপণ, এতিমখানায় খাদ্য বিতরণ, শোক দিবসের আলোচনা সভার আয়োজন। এছাড়া প্রধান কার্যালয় ও নিয়ন্ত্রণাধীন সকল জেনারেল ম্যানেজার’স অফিস ও প্রিন্সিপাল অফিস এবং শাখাসমূহে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...