Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

URL copied
Share URL copied

জ্যেষ্ঠ প্রতিবেদক

নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই আসনে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। ভোটকেন্দ্রে থাকবে না সিসি ক্যামেরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১১ অক্টোবর।

গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

রাজনৈতিক জীবনে মো. আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক গেজেটে নাটোর-৪ আসন শূন্য ঘোষণা করা হয়।

সংবিধান অনুযায়ী সংসদের কোনো আসন শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ইতোমধ্যে শূন্য ঘোষণার গেজেট ইসিতেও পৌঁছেছে বলে জানা গেছে। গত ৩০ আগস্ট আসনটি শূন্য হওয়ায় পরবর্তী ৯০ দিন ধরলে এ আসনে উপ-নির্বাচন আগামী ২৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...