Current date Sep 10, 2026
বাংলাদেশ

ডিসিদের কাছে খতিয়ানের তথ্য চেয়ে চিঠি ভূমি মন্ত্রণালয়ের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) কাছে উপজেলাভিত্তিক সার্ভে খতিয়ানের বিভিন্ন তথ্য চেয়েছে চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

সম্প্রতি দেশের সব ডিসিকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, সব উপজেলায় বিদ্যমান সার্ভে খতিয়ান তথ্য বিশ্লেষণ, স্মার্ট ভূমি রেকর্ডস (ই-পর্চা) সিস্টেমের সঙ্গে তথ্য যাচাই, বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় নির্ধারণ করার লক্ষে উপজেলাভিত্তিক সার্ভে খতিয়ানের নিম্নলিখিত তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করা প্রয়োজন।

“সার্ভে খতিয়ান তথ্য সরবরাহকালে আপনার জেলার অন্তর্ভুক্ত সব উপজেলার সর্বমোট খতিয়ান সংখ্যা, সিস্টেমে এন্ট্রিকৃত খতিয়ান সংখ্যা, এন্ট্রি হয়নি এমন খতিয়ান সংখ্যা এবং এন্ট্রিযোগ্য নয় এমন খতিয়ান সংখ্যা উল্লেখ করতে হবে। এরই মধ্যে বর্ণিত সূত্রে এ সংক্রান্ত একটি পত্র প্রেরণ করা হয়েছিল। তবে সব উপজেলা থেকে এখনও সব তথ্য পাওয়া যায়নি। ”

এ অবস্থায় সার্ভে খতিয়ানের চাওয়া তথ্যগুলো সংযুক্ত এক্সেল শিট অনুসরণ করে সব উপজেলার জন্য প্রস্তুত করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ দপ্তরে কুরিয়ার অথবা ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...