Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

বাজেট স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ দল পাঠাবে না ইইউ: ইসি সচিব

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বাজেট স্বল্পতার কারণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. জাহাংগীর আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউর হেড অব ডেলিগেশনস জানিয়েছেন, জুলাই মাসে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটা ফলপ্রসূ হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ওই মেইলে তিনি আরও জানিয়েছেন, তাদের হেড অফিস সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৪ অর্থবছরে তাদের পূর্ণাঙ্গ একটি মিশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানোর আর্থিক বিষয় ছিল। তবে বাজেট স্বল্পতার কারণে তা না মঞ্জুর করেছে, বা আপাতত না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে বলেও ইইউ মেইলে জানিয়েছে।’ বলেন ইসি সচিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা পূর্ণাঙ্গ দল না পাঠানোর বিষয়ে বলেছেন। এখানে পূর্ণাঙ্গ দলের কথা বলা হয়েছে।

তাদের এ সিদ্ধান্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে কি না- জানতে চাইলে সচিব বলেন, এটা সিইসি ভালো বলতে পারবেন। তারা পূর্ণাঙ্গ কথাটি বলেছেন। কাজেই ছোট দল পাঠাবেন, নাকি এ দেশে যারা আছেন তারাই করবেন…। কেননা, তারা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন।

আগামী অক্টোবরে বৈঠকের জন্য যুক্তরাজ্যের প্রাক-পর্যবেক্ষক টিমের সঙ্গে বৈঠক আছে বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...