Current date Sep 6, 2026
খেলা

বিশ্বকাপ খেলতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক

নানা নাটকীয়তা শেষে বিশ্বকাপের দল পেলো বাংলাদেশ ক্রিকেট। ২৪ ঘণ্টা আগেও কেউ জানতো না, বিশ্বকাপ খেলতে যাচ্ছেন কোন কোন ক্রিকেটার। মঙ্গলবার সারাদিন নাটকীয়তা চলেছে বিসিবিতে। সব নাটকীয়তা শেষ করে সন্ধ্যার পর গিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সারাদিনের নাটকীয়তায় বলি হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৭০ ভাগ ফিট তামিম কেন শতভাগ ফিট নন- এই অজুহাতে তাকে বাদ দেয়া হলো। নাটকীয়ভাবে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদও।

সাকিব আল হাসান নেতৃত্ব ছেড়ে দেবেন- এমন গুঞ্জনও ছিল মঙ্গলবার ক্রিকেটের আকাশে-বাতাসে। শেষ পর্যন্ত সাকিবকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করা হলো।

দল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বিকাল ৪টায় ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে আসামের গুয়াহাটিতে গিয়ে পৌঁছাবে সাকিব আল হাসানের দল।

২৯ সেপ্টেম্বর, গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ওখান থেকে রওয়ানা হবে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশ্যে।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টার দিকে বিশ্বকাপের জার্সি পরে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফটোসেশন হতে পারে। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে আগাম কিছু জানানো হয়নি। তবে, বিশ্বকাপগামী দলের কোনো অফিসিয়াল প্রেসমিট হচ্ছে না এবার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...