Current date Sep 10, 2026
বাংলাদেশ

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র উদ্যেগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

রোববার সকাল ১০ ঘটিকায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় হতে বিভিন্ন ইউনিয়নের প্রবীণদের নিয়ে একটি র‌্যালি হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক সমুহ প্রদক্ষিণ করে।

জেলা সমাজসেবা কার্যালয় ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র যৌথ উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রবীণদের প্রতি সমাজের দায়িত্ব ও প্রবীণদের অধিকার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজাদ জাহান (উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ), এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, রিকের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, রিকের এরিয়া ম্যানেজার আ. মালেক প্রামানিক শামীম, শাখা ম্যানেজার জিয়াউল হক, প্রবীণ হিতৈষী সংঘের পঞ্চগড় জেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...