Current date Sep 10, 2026
বিশ্ব

কানাডার ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বলেছে ভারত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক

ভারত থেকে কানাডার কয়েক ডজন কূটনীতিককে ফিরিয়ে নিতে বলেছে নয়াদিল্লি। এর ফলে খালিস্তানপন্থি শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে, আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কানাডার প্রায় ৪০ জনের মতো কূটনীতিককে ফিরিয়ে নিতে বলেছে ভারত। আগামী ১০ অক্টোবরের মধ্যে ফিরিয়ে না নিলে তাদের কূটনৈতিক অনাক্রম্যতা (ডিপ্লোম্যাটিক ইমিউনিটি) বাতিল করা হবে বলেও হুমকি দিয়েছে নয়াদিল্লি।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নয়াদিল্লি এর আগে বলেছিল, তারা প্রতিটি দেশের কূটনীতিকদের সংখ্যা এবং গ্রেডে ‘সমতা’ চায়।

অটোয়ায় ভারতের যত কূটনীতিক রয়েছেন, তার চেয়ে নয়াদিল্লির হাই কমিশনে কয়েক ডজন বেশি কূটনীতিক রয়েছেন কানাডার। কারণ ভারতীয় বংশোদ্ভূত প্রায় ১৩ লাখ কানাডীয় নাগরিকের আত্মীয়দের জন্য তুলনামূলক বড় কনস্যুলার বিভাগের প্রয়োজন হয়।

একটি সূত্র জানিয়েছে, ভারতে কর্মরত কানাডীয় কূটনীতিক রয়েছেন মোট ৬২ জন। তাদের মধ্যে ৪১ জনকে ফিরিয়ে নিতে বলা হয়েছে।

এর আগে, শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকার জড়িত থাকতে পারে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন অভিযোগ তোলার পর কানাডীয় নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে ভারত। তার আগে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটিয়েছিল দুই পক্ষ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...