Current date Sep 7, 2026
অর্থনীতি

ফিনান্সিয়াল সাইবার ড্রিলে প্রথম রূপালী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় স্থাপিত বাংলাদেশ সরকারের জাতীয় কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম ‘বিজিডি ই-গভ সার্ট’- এর বাৎসরিক আয়োজনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের জন্য সাইবার ড্রিল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে সকল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) প্রতিষ্ঠান ও সরকারি সকল আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রূপালী ব্যাংক লিমিটেড প্রথম স্থান অধিকার করায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বিজয়ীদেরকে অভিনন্দন জানান।

গত ৭ অক্টোবর অনুষ্ঠিত ফিনান্সিয়াল সাইবার ড্রিল ২০২৩ প্রতিযোগিতায় সরকার ঘোষিত ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) অনুমোদিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মোট ৬৫টি দল অংশ নেয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক তানভীর হাসানাইন মঈন এবং সাইবার সিকিউরিটি সেলের উপ-মহাব্যবস্থাপক মো. মাকছুদুর রহমান এবং জি.এম ফারুক আহমেদের নেতৃত্বে সাইবার ড্রিলে অংশগ্রহণকারী মোহাম্মাদ মাহবুবুল আলম, মোহাম্মাদ হাসনাত তালুকদার, ব্রজব নায়ক ও কুমারজিৎ দত্ত উপস্থিত ছিলেন ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...