Current date Sep 6, 2026
Lead Newsখেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়া সাকিব আল হাসানের দলের সামনে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ম্যাচ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করবে ইংল্যান্ড। ধর্মশালার হিমাচল প্রদেশ অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১ টায়।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি

এই ম্যাচ দিয়ে আরেকবার ইংল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপের অ্যাডিলেড ফিরিয়ে আনতে চায় সাকিবের দল। নির্ভার ক্রিকেটেই তাই মনোযোগ দিতে চায় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই তা আগেভাগেই গোটা দলকে বার্তা দিয়ে রেখেছেন সাকিব। স্রেফ বিশ্বকাপের আরেকটি ম্যাচ, উপভোগ করার মন্ত্র নিয়েই মাঠে নামার অপেক্ষায় লাল-সবুজের স্বপ্নসারথিরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...