Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

আমানত বৃদ্ধিসহ ব্যবসায় বৈচিত্র্য আনতে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহ্ভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। বুধবার (১১ অক্টোবর) ব্যাংকটির মতিঝিলস্থ রূপালী সদন কর্পোরেট শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

শুরুতে রূপালী সদন কর্পোরেট ও পুরাণা পল্টন কর্পোরেট শাখাসহ মোট ১১টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে রূপালী ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা পাবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ইসলামী শরিয়াহ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা শরীফ মো. আবু হানিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, তাহমিনা আখতার ও হাসান তানভীর। অন্যান্য’র মধ্যে মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, শিকদার ফারুক-ই-আযম, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা ও তানভীর হাছনাইন মইনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ইসলামী ব্যাংকিং এর উপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের সকল পর্যায়ের নির্বাহীবৃন্দ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...