Current date Jul 23, 2026
শিক্ষা

ঢাবির উপাচার্য হলেন মাকসুদ কামাল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাকসুদ কামাল। তিনি এতোদিন দেশের অন্যতম সেরা এই বিদ্যাপীঠের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শর্তসাপেক্ষে এই নিয়োগ দিয়েছেন। রোববার যুগ্ম সচিব মাহমুদুল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে সাময়িকভাবে নিম্নোক্ত শর্তে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।

শর্তগুলো হচ্ছে-চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। এ পদে তিনি তার বর্তমান পদের (উপ-উপাচার্য) সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ আদেশ আগামী ৪ নভেম্বর থেকে কার্যকর হবে।

ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে উপ-উপাচার্যের শূন্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ২৫ জুন মাকসুদ কামাল উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...