Current date Nov 2, 2026
বিশ্ব

তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে হামাস। তবে ইসরায়েলের কেন্দ্রীয় এই শহেরে রকেট হামলার কোনও সাইরেন বাজানো হয়নি। যে কারণে শহরটির বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তেল আবিবের বাসিন্দারা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ বলছে, গাজা থেকে ধেয়ে আসা একটি রকেট সমুদ্রে পড়ে গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল অভিযানের আশঙ্কায় গাজা উপত্যকার উত্তরের প্রায় ১০ লাখ বাসিন্দা দক্ষিণের দিকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত কয়েক দিন ধরে চলমান যুদ্ধে অন্তত ১৯৯ ইসরায়েলিকে অপহরণ করেছে হামাস।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই হামলায় নিহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৯ হাজার ৬০০ জন। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ হয়েছেন আরও কমপক্ষে এক হাজার ফিলিস্তিনি।

অন্যদিকে, হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্যও রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...