Current date Sep 10, 2026
বিশ্ব

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া ছুরি হামলায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর মা। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শনিবার (১৪ অক্টোবর) সকালে শিকাগো থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে একটি বাড়িতে আহত অবস্থায় ওই মা ও তার ছেলে শিশুকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ছয় বছরের ওই শিশুটিকে ছুরিকাঘাতে হত্যা ও তার ৩২ বছর বয়সী মাকে গুরুতরভাবে আহত করার অপরাধে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। হামলাকারীর বিরুদ্ধে হত্যা ও ঘৃণামূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের অভিযোগ, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে ও ধর্মীয় বিশ্বাসের কারণে ওই ব্যক্তি ছোট্ট শিশু ও তার মায়ের ওপর হামলা চালান।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) জানিয়েছে, নিহত শিশুর নাম ওয়াদেয়া আল-ফাইয়ুম ও তার মায়ের নাম হানান শাহিন। পরিবারটি দুই বছর ধরে একটি বাড়ির নিচতলায় বাস করত। সন্দেহভাজন ব্যক্তি তাদের বাড়িওয়ালা।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম জোসেফ কুবা। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ৭১ বছর বয়সী এই অভিযুক্তের কপালে কাটা দাগ ছিল।

পুলিশ জানায়, শনিবার বেডরুমে ঢুকে শিশু ওয়াদেয়া ও তার মা হানান শাহিনের ওপর হামলা চালান জোসেফ। আহত অবস্থায় কোনো রকমে ‘৯১১’ নম্বরে ডায়াল করেন হানান। পুলিশ এসে মা ও শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সময় বাড়ির সামনেই নির্বিকার বসে ছিলেন জোসেফ।

গ্রেফতারের পর গোয়েন্দারা জোসেফকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইসরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে ‘প্রতিশোধ’ নিতে এই হামলা চালান তিনি।

বেঁচে যাওয়া হানান শাহিন জানিয়েছেন, এর আগে জোসেফের মধ্যে ইসলাম বিদ্বেষী কোনো মনোভাবে লক্ষ্য করা যায়নি। তবে শনিবার জোসেফ হঠাৎ করেই তাদের দরজায় ধাক্কা দিতে থাকেন। যখন হানান দরজা খুলে দেন, তখনই জোসেফ তাকে শ্বাসরোধ ও ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করেন। এমনকি হামলাকারী সেসময় চিৎকার করে বলতে থাকেন, তোমাদের মুসলমানদের মরতে হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...