Current date Jul 26, 2026
বিশ্ব

গাজায় ইসরায়েলের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭১

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মধ্যে সর্বশেষ এক বিমান হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন,যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ অংশের একটি ভবনে ওই বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর প্রাথমিকভাবে প্রথমে ২৫ জনের ও পরে ৫৪ জনের কথা বলা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এর আগে গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে।

গাজার একটি মেডিকেল সূত্র আরও জানিয়েছে, রাফাহ ও খান ইউনিসের বাড়িগুলোতে চালানো বোমা হামলায় আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এদিকে, এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতে গাজা উপত্যকায় হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করে ২০০টিরও বেশি বোমা ছুড়েছে।

এদিকে গাজার উত্তরাঞ্চলেও ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। আল জাজিরা বলছে, উত্তর গাজা উপত্যকার কিছু এলাকায় ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস। পরে তারা ইসরায়েলে ঢুকে আক্রমণ শুরু করে। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১৪০০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্যও রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সামনে স্থানীয় নির্বাচন, সবার সহযোগিতা চাই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৮ জুলাই) রাজধানীর...

Lead Newsবাংলাদেশ

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Lead Newsআইন-আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি...