Current date Sep 6, 2026
স্বাস্থ্য

ডেঙ্গু রোধে পদক্ষেপ পর্যাপ্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে সংশ্লিষ্টদের পদক্ষেপগুলো পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে এমআরসিপি (ইউকে) পার্ট-টু ক্লিনিক্যাল (পিএসিইএস) পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে পরীক্ষাকেন্দ্র স্থাপনবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

এখনও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়নি। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। কারও অবহেলা নাকি অন্য কোনো কারণে ডেঙ্গু প্রতিরোধ করা যাচ্ছে না, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই প্রশ্নটা পৌরসভা বা সিটি করপোরেশনকে করলে সেটা যুক্তিসঙ্গত হতো। এখানে অবহেলা থাকলে…যারা মশা নিধন করে, যারা ময়লা সাফ করে, যারা ড্রেন সাফ করে, যারা ময়লা গাড়িতে নিয়ে যায়, সেটা তাদের দায়িত্ব। স্বাস্থ্য বিভাগের এটা দায়িত্ব নয়। এ ধরনের প্রশ্ন স্বাস্থ্যবিভাগকে করবেন না।’

তিনি বলেন, আমাদেরকে প্রশ্ন করবেন, চিকিৎসার কী ব্যবস্থা নিলেন আপনারা। চিকিৎসায় কোনো ঘাটতি আছে কি না। চিকিৎসার বিষয়ে বলতে পারি এখানে কোনো ঘাটতি নেই।

ডেঙ্গুর চিকিৎসার বিষয়ে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের যথেষ্ট পরিমাণে বেড আছে। শুধু ঢাকায় নয় সব জেলায় আমরা আলাদাভাবে বেড তৈরি করেছি। উপজেলায়ও আমরা আলাদাভাবে বেড তৈরি করেছি।

মন্ত্রী বলেন, সব জায়গায় যাতে যথেষ্ট পরিমাণে ফ্লুইড বা স্যালাইন থাকে সেই ব্যবস্থা করেছি। নিজেরাও স্যালাইন আমদানি করেছি, প্রাইভেট সেক্টরকেও আমদানি করার অনুমোদন আমরা দিয়েছি। যাতে স্যালাইনের ঘাটতি না হয়। প্রাইভেটরাও এখন প্রায় ৫০ লাখ স্যালাইন তৈরি করে। এখন আর স্যালাইনের কোন ঘাটতি নেই।

ডেঙ্গু আক্রান্তদের সময় মতো পরীক্ষা করার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্তরা তাড়াতাড়ি হাসপাতালে আসলে, চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। দেরি করে আসলে তখন অনেক সময় করার কিছু থাকে না।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...