Current date Oct 29, 2026
বাংলাদেশ

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর হেলিকপ্টারযোগে খুলনায় আসেন তিনি। সফরসূচি অনুযায়ী দুপুর ১টায় তিনি খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এরপর খুলনার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শেষে বিকেল তিনটায় সার্কিট হাউজ মাঠের জনসভা মঞ্চে উঠবেন প্রধানমন্ত্রী। জনসভায় ভাষণ দেওয়া শেষে তিনি সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

এদিকে জনসভাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে সভাস্থলে আসছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে সভাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতারাও।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...