Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

বীমা খাতে দুর্নীতি-অনিয়মের জন্য সিইওরা দায়ী নয়: বিআইএফ প্রেসিডেন্ট

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানির সিইওদের নেতৃত্বে কোন টাকা চুরি হয় না। বীমা খাতে দুর্নীতি-অনিয়মের জন্য সিইওরা দায়ী নয়। চাকরির নিরাপত্তা পেলে বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠায় সিইওরা ভ‚মিকা রাখতে পারবে। সোমবার বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট ও পুপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী।

করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ সলীম উল্লাহ। কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এতে সভাপতিত্ব করেন।

বিআইএফ’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেন, বীমা খাতে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জারি করা ‘করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন’ অত্যন্ত সময়োপযোগী। এটা বাস্তবায়ন হলে বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, কোম্পানির এমডি বা সিইও বোর্ডের একজন কর্মচারী। একজন এমডি বা সিইও’র পক্ষে পরিচালনা পর্ষদের বাইরে গিয়ে কিছুই করার সুযোগ নেই বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে।

তিনি আরো বলেন, আমরা যারা ম্যানেজমেন্ট আছি, সব সময়ই চেষ্টা করি সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বিধি-বিধান মেনে চলার।

বিএম ইউসুফ আলী বলেন, দেশের যে কয়টি বড় কোম্পানি ধ্বংস হয়ে গেছে সেগুলোর কাহিনী যদি আমরা দেখি তাহলে দেখা যায়, কারা এখানে দায়ী। এখানে সিইও’দের ভ‚মিকা কি ছিল। দেখা যায়, সিংহভাগ দায়-দায়িত্ব বোর্ডের। এখানে ম্যানেজমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট তারা শুধু ।

পরিচালনা পর্ষদের নির্দেশনা মেনেছে। তিনি আরো বলেন, স¤প্রতি অনিয়ম-দুর্নীতির জন্য বীমা কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। কিন্তু শুধু বোর্ড ভেঙে দিলেই সমাধান হবে না, সমাধান হয়নি। বিএম ইউসুফ আলী বলেন, বীমা কোম্পানিগুলোর অর্থ চুরির জন্য একজন সিইও’র বিরুদ্ধেও কোন মামলা হয়নি। কারণ, তারা জানে আসলে তারা টাকা নেয়নি; টাকা যাদের নেয়া তারাই নিয়েছে। সিইও’দের চাকরির নিশ্চয়তা চেয়ে তিনি বলেন, যদি আমাদের টিকে থাকার মতো ব্যবস্থা করেন তাহলে কোন সিইও’র নেতৃত্বে বীমা কোম্পানির একটি টাকাও নষ্ট হবে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...