Current date Sep 9, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে গ্লাডিওলাস ফুলের বানিজ্যিক চাষ

URL copied
Share URL copied

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপালগঞ্জের মুকসুদপুরে বানিজ্যিকভাবে গ্লাডিওলাস ফুল চাষের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৪ নভেম্বর সকালে উপজেলার গোবিন্দপুরে এই ফুলের বানিজ্যিক চাষের লক্ষ্যে বীজ বপন উদ্বোধন করা হয়। এছাড়াও এই প্রথম এ উপজেলায় বানিজ্যিকভাবে গাঁধা ফুল চাষ করা হচ্ছে। গোবিন্দপুর গ্রামের কৃষক মামুন ফকির প্রায় ২ বিঘা জমিতে এই ফুলের বানিজ্যিক চাষ করছেন।

বীজ বপন উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বাউদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন উপ-সহকারি কৃষি অফিসার রিজভী শাহারিয়ার।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু জানান, বানিজ্যিক ফুল চাষ করায় কৃষককে সাধুবাধ জানাতে হয়। সে ফুল চাষে ভালো কিছু করতে পারলে অনেক কৃষকই ফুল চাষে আগ্রহী হবে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বাউদ্দিন জানান, এই উপজেলার মাটি খুবই উর্বর। এখানে সব ধরনের ফসলেইর ভালো উৎপাদন হয়। বানিজ্যিক এই প্রথম মুকসুদপুরে গ্লাডিওলাস ও গাঁধা ফুলের চাষ করা হচ্ছে। আশা করা যায় কৃষক উৎপান ভালো হলে কৃষক লাভবান হবেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...