Current date Sep 6, 2026
রাজনীতি

জোটে সমঝোতা হলে কিছু আসন ছাড়া হবে: ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

মহাজোটের সঙ্গে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো ধানমন্ডি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলে কারা কারা মনোনয়নপত্র চায় সেটি পরিষ্কার করতে হবে তাদের। ১৪ দল পরিচয়ে কাউকে মনোনয়নপত্র দেয়া যাবে না। যারা বিজয়ী হতে পারেন তাদের মনোনয়ন দেয়া হবে। এখনও মনোনয়নপত্র নেয়ার সময় আছে।

তিনি আরও বলেন, কোনো আচরণবিধি যেন কেউ লঙ্ঘন না করেন-সে বিষয়ে প্রার্থীদের সতর্ক বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে নৌকা, তবে সমঝোতা হলে কিছু আসনে ছাড় দেবে দল-এ কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,

আগামী মাসের ১৭ তারিখের পর সবকিছু সিদ্ধান্ত হবে। পরিবর্তন সংযোজন হবে আরও।

তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল নেই আওয়ামী লীগের। তবে তাদের দলের কেউ কেউ নির্বাচনে আসবেন। অবাধ নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন করাই আওয়ামী লীগের লক্ষ্য।

সব শেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীক ও মিত্রদের জন্য ৩৯টি আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

এদিকে চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...